• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিনোদন

সেই বিকৃত ভিডিও নিয়ে যা বললেন পরীমনি

বিনোদন ডেস্ক
  ১৭ অক্টোবর ২০২৬, ১৪:১৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি পরীমনির বিকৃত আপত্তিকর ভিডিও একটি টেলিভিশন চ্যানেলের ইনস্টাগ্রাম পেজে প্রকাশের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী পরীমনি। তার অভিযোগ, পেজ হ্যাক হওয়ার কথা বলে দুঃখপ্রকাশ করলেই এ ধরনের ঘটনার দায় এড়ানো যায় না। ভিডিওটি আগে থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ালেও ওই চ্যানেলের পেজের মাধ্যমে তা দেশজুড়ে ছড়িয়ে পড়ে বলে দাবি করেন তিনি।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

গতকাল রাতে ফেসবুক লাইভে এসে এ নিয়ে ক্ষোভ জানান পরীমনি। পরে অবশ্য নিজের পেজ থেকে লাইভটি ডিলেট দেন তিনি।

সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের ইনস্টাগ্রাম পেজে দুই তারকা অভিনেত্রীর বিকৃত আপত্তিকর ভিডিও পোস্ট করা হয়। ভিডিওগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি বলে ধারণা করা হয়। পরে চ্যানেল কর্তৃপক্ষ জানায়, তাদের ইনস্টাগ্রাম পেজটি হ্যাক করা হয়েছিল এবং হ্যাকাররাই ভিডিওগুলো পোস্ট করেছে। এ ঘটনায় দুঃখপ্রকাশও করে কর্তৃপক্ষ।

তবে চ্যানেলটির বক্তব্যে সন্তুষ্ট নন পরীমনি। ফেসবুক লাইভে তিনি বলেন, ‘ওরা এত বড় ক্ষমতাশালী একটা গণমাধ্যম, ১১ ঘণ্টা তো ঝুলেই ছিল। তো প্রমাণ করতে পারল না? নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারল না? আইন, এত প্রশাসন এগুলো দিয়ে কি সম্ভব ছিল না? এর বিপরীতে আপনি মোটেও বলতে পারেন না, পেজ হ্যাক হয়েছে। তাহলে আমিও বলি, আমার পেজ হ্যাক হয়েছে!’

ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক আলোচনা করা ব্যক্তিদেরও সমালোচনা করেন পরীমনি। তাদের উদ্দেশে খোঁচা দিয়ে তিনি বলেন, ‘তোমরা যখন ভিডিওটি নিয়ে এত মাতামাতি করছিলে, তখন আমার ইচ্ছে হচ্ছিল একটি খোলামেলা ফটোশুট করে ফেলি।’

পরীমনির মতে, যাদের বোধবুদ্ধি রয়েছে, তারা ভিডিওটি দেখেও বিষয়টি এড়িয়ে গেছেন। অন্যদিকে, যাদের মানসিকতা নিচু, তারাই ভিডিওটি নিয়ে নেতিবাচক চর্চা করেছেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দিনশেষে ভিডিওটা আমিও দেখলাম, সবাই দেখল। দেখার পর যাদের এড়িয়ে যাওয়ার দরকার, তারা এড়িয়ে গেছে। আর যারা এই ভিডিওকে নিজেদের জীবন, যৌবন, নিঃশ্বাস বানিয়ে ফেলেছে, তারা অনলাইনে এসেই এটা নিয়ে কথা বলছে।’

সামাজিক যোগাযোগমাধ্যমে অন্য প্রসঙ্গের পোস্টেও ভিডিওটি নিয়ে মন্তব্য করার ঘটনা তুলে ধরেন পরীমনি। তিনি বলেন, কেউ হজের বিষয়ে পোস্ট করলেও তার মন্তব্যের ঘরে গিয়ে কেউ কেউ লিখেছেন, ‘পরীমনির লিংক আছে আমার কাছে’। এ ধরনের মন্তব্যের সমালোচনা করে অভিনেত্রী বলেন, ‘ভুয়া একটা জিনিস নিয়ে তোমার এই অবস্থা, আসল হলে কী করতে!’

ফেসবুক লাইভে পরীমনি আরও বিভিন্ন বিষয়ে কথা বলেন। তবে পরে তিনি নিজের পেজ থেকে লাইভটি মুছে দেন। আজ সকালে এ বিষয়ে একটি পোস্ট দিয়ে তিনি লেখেন, ‘ওপস সরি, ডিলেট করে দিয়েছি। শুভ সকাল।’

আরও পড়ুন

বাসে কার্ড বিলিয়ে সিনেমার আয় ৭৫ কোটি টাকা

ভারত ছাড়তে হবে অভিনেতা ইমরান খানকে? কী বলছে আইন

শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন ভানিজা সাত্তার

উল্লেখ্য, পরীমনি সম্প্রতি নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের একটি ওয়েব সিনেমায় অভিনয় করেছেন। ‘সেপারেশন’ নামের সিনেমাটিতে তার সঙ্গে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ।

/অ

  • আপত্তিকর ভিডিও
  • ক্ষোভ
  • কৃত্রিম বুদ্ধিমত্তা
  • পরীমনি
এ সম্পর্কিত আরও খবর
ইন্ডিয়া জোটের বিক্ষোভে যোগ দিলো থালাপতি বিজয়ের টিভিকে
ইন্ডিয়া জোটের বিক্ষোভে যোগ দিলো থালাপতি বিজয়ের টিভিকে
মুক্তি পেলেন নেহা বোরা, দিপকে কোথায় জানতে চায় সিজেপি
মুক্তি পেলেন নেহা বোরা, দিপকে কোথায় জানতে চায় সিজেপি
ভারত ছাড়তে হবে অভিনেতা ইমরান খানকে? কী বলছে আইন
ভারত ছাড়তে হবে অভিনেতা ইমরান খানকে? কী বলছে আইন
প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে রাজাপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ
প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে রাজাপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।